কদমে কদমে দুর্দশা || মাওলানা আমীর উসমানী ||
কদমে কদমে দুর্দশা:
মাওলানা আমীর উসমানী
_____________________________________
নাহ আছে শক্তি দুঃখ সয়ে নেওয়ার, নাহ আছে সাহস সেগুলো ছুড়ে ফেলার। এ এক অদ্ভুত অবস্থা নাহ শান্তি পাওয়া যায়, নাহ অস্থির হতে দেয়। তোমার একটা আঘাত সবকিছু করে দিয়েছে দুর্বহ।
দুই পৃথিবী দুঃখ আমায় দিয়ে তুমি পেয়ে গেলে মুক্তি। আমার জীবনের সার্থকাতাই তো তোমার দেওয়া দুঃখের পাহারা দেওয়ায়। তোমার দেওয়া দুঃখের সম্মান আমার কাছে সবকিছু থেকেও দামী। প্রতি কদমে কদমে দুর্দশা রয়েছে প্রেয়সীর রাস্তায়। প্রতি কদমে কদমে দুর্দশা রয়েছে প্রেয়সীর রাস্তায়। এখান থেকেই ফিরে যাও যে নিজের জীবনকে ভালোবাসো। তোমার দেওয়া মিথ্যা ওয়াদা কীভাবে আমাকে প্রতারিত করবে? তোমার কাজ সহজ করেছে আমার অত্যাধিক বিশ্বাস। আমার রাত... আমার রাত অপেক্ষা করছে আরেকটি নতুন সকালের।
হে প্রভাত তোমাকে অভিনন্দন, দিয়েছো অন্ধকারকে তাড়িয়ে।

No comments